বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মাহমুদুর রহমান মান্নার জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mannaআওয়ার ইসলাম: রাজধানীর গুলশান থানায় করা সেনা উসকানির মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে ছিলেন ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ গত বছর প্রকাশিত হয়। এর পর একই বছরের ২৫ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গুলশান থানায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়। এরও পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই বছরের ৫ মার্চ মান্নার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়। এ দুই মামলায় চলতি বছরের ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ করা হয়। মান্না এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন।

এ বিষয়ে ২১ মার্চ শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে রুল জারি করেন। রুলের শুনানি শেষে আজ তাঁকে জামিন দেওয়া হয়।

মান্না বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ