মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

দেশ গবেষকের খোঁজে শুরু হচ্ছে ‘এসো দেশকে জানি’ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

desh2

আওয়ার ইসলাম: ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা নিয়ে দেশ গবেষকের খোঁজে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘এসো দেশকে জানি’ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশ অধ্যয়ন কেন্দ্রআওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমমের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

শিশুকিশোর শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে মাসব্যাপী সাধারণজ্ঞানধর্মী এই প্রতিযোগিতার আয়োজন। দুটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত ৩০০ জনকে নিয়ে বিজয় উৎসব ও ১০ জনকে ‘দেশ গবেষক সম্মাননা পত্র’সহ আকর্ষণীয় পুরষ্কার দেয়া হবে। বিজয় উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেম কবি,সাহিত্যিক সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম

১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর আওয়ার ইসলাম এর ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিযোগিতা চলবে। পেইজে প্রতিদিন সকাল ১০ টায় একটি করে প্রশ্ন দেয়া হবে অংশগ্রহণকারীকে কমেন্টে উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতা থেকে লটারির মাধ্যমে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। মাস শেষে বাছাইকৃত ৩০০ জনকে নিয়ে ঢাকার একটি হলে ফাইনাল লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ
আওয়ার ইসলাম ইভেন্ট (০১৭১৯০২৬৯৮০)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ