বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

২০১৭ সালের হজ ‘প্রাক নিবন্ধন’ শুরু হচ্ছে শিগগিরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam_boxadআওয়ার ইসলাম: ২০১৭ সালে পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য ‘প্রাক নিবন্ধন’ কার্যক্রম শিগগিরই শুরু করবে ধর্ম মন্ত্রণালয়। চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিলের বরাত দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, গত বছর প্রাক নিবন্ধন করেও সৌদি সরকারের বেঁধে দেয়া কোটার সীমাবদ্ধতার কারণে ৪০ হাজারেরও বেশি হজ গমনেচ্ছু হজে যেতে পারেননি। আগামী বছরের হজে তারাই অগ্রাধিকার পাবেন।

তবে প্রাক নিবন্ধনকৃতদের মধ্যে সকলেই হজে যাবেন কি না সে সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে প্রাক নিবন্ধনকারীদের কাছ থেকে সম্মতিপত্র চাইবে ধর্ম মন্ত্রণালয়। প্রাক নিবন্ধন কার্যক্রমের প্রথম ধাপ হিসেবেই ওই ৪০ হাজারেরও বেশি হজ গমনেচ্ছুদের কাছ থেকে ধর্ম মন্ত্রণালয় তথ্য-উপাত্ত সংগ্রহ করবে বলে তিনি মন্তব্য করেন।

হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহার জানান, আগামী ৮ নভেম্বর অফিসার্স ক্লাবে তাদের উদ্যোগে সদ্যসমাপ্ত হজ ২০১৬ এর মূল্যায়ন ও ২০১৭ সালের হজের আগাম প্রস্তুতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ধর্ম মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ এ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইব্রাহিম বাহার বলেন, ছোট-খাট ভুলক্রুটি ছাড়া চলতি বছরের হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হয়েছে। এবার বাংলাদেশ থেকে লক্ষাধিক হাজি হজ পালন করেছেন। সরকারিভাবে হাজার-পাঁচেক ছাড়া অধিকাংশ হাজিই বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে হজে গেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, হাজি পাঠাতে গিয়ে এজেন্সিগুলো বেশ কিছু সমস্যায় পড়ে। তাই এ সমস্যাগুলোর ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে সমাধান চেয়ে তারা কিছু দাবিনামা পেশ করবেন। তবে এসব দাবিগুলো কি হতে পারে তা আগাম বলতে তিনি অস্বীকৃতি জানান।

আরআর

desh2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ