বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

রংপুরে জেএমবির ৪ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jmb2আওয়ার ইসলাম: রংপুরের সদর উপজেলা থেকে আঞ্চলিক কমান্ডার বেলাল হোসেনসহ (৪৬) নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে এরশাদ আলম (২৮), মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) ও পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)।

পুলিশের দাবি, এদের মধ্যে বেলাল হোসেন জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার আসামিদের প্রশিক্ষক।

আরআর