বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্রের কাজ: ১৪ দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

14dalআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মর্মাহত ও উদ্বিগ্ন। তারা বলেছেন, নাসিরনগরের ঘটনা স্বাধীনতাবিরোধী চক্ররাই ঘটিয়েছে। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্যে এ ধরনের  ঘটনা ঘটিয়েছে তারা।

রবিবার সকাল সাড়ে ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

তিনি আরও বলেন, জনগণের প্রতি আমরা আহ্বান জানাবো, তারা অতীতে যেভাবে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতা, সহিংসতা, জ্বালাও-পোড়াও প্রতিহত করেছে এবারও ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। জনগণ ইতোমধ্যে নেত্রকোনার একটি ঘটনা প্রতিরোধ করেছে। আমরা প্রশাসনকে বলবো, এ ধরনের ঘটনা মোকাবিলায় আরও কঠোর হতে।

প্রশাসনের যেসব কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করারও আহ্বান জানান ১৪ দলের এই সমন্বয়ক।

সোমবার নাসিরনগর পরিদর্শন করবে ১৪ দল

এই জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও জানান, আগামীকাল সোমবার ১৪ দলের একটি প্রতিনিধিদল নাসিরনগরে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও মন্দির পরিদর্শনে যাবেন। এ দলে নেত্বত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ