বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শাহরিয়ার কবির বললেন, রসরাজের বিরুদ্ধে অভিযোগ বানোয়াট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shahriar_kabirআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট দেয়ার ঘটনায় অভিযুক্ত রসরাজ দাসের বিরুদ্ধে অভিযোগ বানোয়াট বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

শনিবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়ি পরিদর্শনকালে স্থানীয় গৌর মন্দিরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শাহরিয়ার কবির বলেন, নাসিরনগরে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করা হয়েছে। রসরাজের বাড়িতে গিয়েই বোঝা গেছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি কতোটা বানোয়াট। সে সামান্য লেখাপড়া করেছে, যে ছবির কথা বলা হচ্ছে সেটি ফটোশপে বানানো আর ফটোশপ কি জিনিস সেটি রসরাজের ধারণাও নেই।

তিনি বলেন, ২০১২ সালে রামুতে শিবিরের এক ছেলের মাধ্যমে যেভাবে উত্তম বড়ুয়ার ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়া হয়েছিল ঠিক সে রকমই একটা পুরনো ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে পরিকল্পিতভাবে। রামুর ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে নাসিরনগরে। রামুর ঘটনায় সরকারকে যেভাবে তৎপর আমরা দেখেছি, নাসিরনগরে সেভাবে তৎপরতা দেখিনি। কঠোর পদক্ষেপের কারণে রামুতে দ্বিতীয় হামলার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এর আগে রসরাজের ফেসবুক আইডি থেকে কাবা শরীফের অবমাননার বিষয়ে ক্ষমা চেয়ে স্ট্যাটাসও দেয়া হয়েছিল। তিনি এ বিষয়টি এড়িয়ে গেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ