বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট না দেয়ার আহ্বান জানালো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeআওয়ার ইসলাম: পুলিশ সদর দফতর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য এবং ছবি পোস্ট না করার আহবান জানিয়েছে ।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরণের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ জানাচ্ছে। কোনো ব্যক্তি যদি ধর্মীয় উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করে তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সবার প্রতি আহবান জানাচ্ছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ