বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ভেঙ্গে ফেলা হলো মোনায়েম খাঁর বাড়ি; পরিবার উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monaim-khanআওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর বনানীতে অবৈধভাবে দখলে থাকা বাড়ি ও জমি থেকে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের পরিবারকে উচ্ছেদ করেছে।

বৃহস্পতিবার দুপুরে বনানীর কবরস্থান সড়কে সরকারি রাস্তার জায়গা ও জমি দখল করে গড়ে তোলা স্বাধীনতা যুদ্ধের সময় দেশবিরোধী অন্যতম কুচক্রী ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের বাড়ি ‘বাগ-ই-মোনায়েম’ বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম বনানী কবরস্থানের সামনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করার পরপরই শুরু হয় আলোচিত ‘বাগ-ই-মোনায়েম’ বাড়িটির উচ্ছেদ কার্যক্রম। এই বাড়িতে মোনায়েম খানের দুই কন্যা গড়ে তুলেছেন অন্বেষা নামে একটি স্কুলও। মোনায়েম খান হচ্ছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর। মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন ১৯৭১ সালে। তার বরাদ্দ নেওয়া জমির পরিমাণ ১০ কাঠা। ১১০/এ নম্বরে ভুয়া হোল্ডিং বানিয়ে এ জমি দখল করা হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর ঢাকার বনানীর এ বাড়িতে মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ