বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গুলশান হামলা: অস্ত্র সরবরাহকারীদের আটকের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshanআওয়ার ইসলাম: গুলশান হামলায় ব্যবহার করা গ্রেনেড তৈরির কাঁচামাল ও পিস্তল সরবরাহকারী গ্রেফতারের দাবি করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।ঢাকা মহানগর পুলিশের ফেসবুক পেজে বলা হয়েছে গত রাতে ঢাকার দারুসসালাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হল : মোঃ আবু তাহের (৩৭) , মিজানুর রহমান (৩৪), মোঃ সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম @ ডাঃ তৌফিক (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে হ্যান্ডমেড গ্রেনেড তৈরির মূল উপকরণ ৭৮৭টি ডেটোনেটর ও একটি ৯ এমএম বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ বলছে গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য এবং তারা সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের সাথে জড়িত।

বাংলাদেশ

পুলিশের দাবি সাম্প্রতিক সময়ে নব্য জেএমবি'র দেশব্যাপী হত্যাকাণ্ডে ব্যবহৃত গ্রেনেড তৈরির মূল উপকরণ ডেটোনেটর, জেল ও অস্ত্র গ্রেফতারকৃতরা ভারতীয় সীমান্ত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসত। এই বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান চাঁপাইনবাবগঞ্জ এলাকার জেএমবি'র বর্তমান দায়িত্বশীল মিজানুর রহমান, যিনি বড় মিজান, মিজানুর রহমান, ছোট মিজান, তারা নামেও পরিচিত।

আটককৃতদের উদ্ধৃত করে পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও পিস্তল সহ অন্যান্য অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হতে গ্রেফতারকৃতদের মাধ্যমে সংগ্রহ করে ছোট মিজান @ তারা গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী ও মারজানের কাছে পৌঁছে দেয়।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ