বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

বাংলাদেশের সঙ্গে শত্রুতা ভুলতে উদ্যোগ পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imagesআওয়ার ইসলাম: ইসলামাবাদ হাইকমিশন পাকিস্তানে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরার উদ্যোগ নিয়েছে। আর এজন্য প্রথমেই বেছে নেয়া হয়েছে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রদেশ লাহোরকে।

আজ বুধবার ইসলামাবাদ হাইকমিশন  লাহোরের অভিজাত ফালিটিস হোটেলে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতার ওপর একটি মতবিনিময়ের আয়োজন করে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান এতে ৩০ মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।

মতবিনিময় সভায় হাইকমিশনার বলেন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সেনিটেশন ও প্রাথমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, রফতানি আয়, প্রবাসী আয়, রিজার্ভ, জ্বালানী খাতের সম্প্রসারণ, মোবাইল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এ অঞ্চলে বাংলাদেশের রয়েছে অগ্রবর্তী অবস্থান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ