বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ : বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: বিএনপি বলছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা এ ঘটনা একটি মহল বিশেষের গভীর ষড়যন্ত্রের অংশ। দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি। সেইসাথে ইসলাম ধর্ম, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও পবিত্র কাবা শরীফকে নিয়ে বিকৃত, অরুচিকর ও অপমানজনক মন্তব্য অব্যহত থাকারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে তারা।

বিএনপির মহাসচিব আজ এক বিবৃতিতে বলেন, রসরাজ দাস নামে একজন ব্যক্তি পবিত্র কাবা শরীফ অবমাননা করে আপত্তিকর ছবি সামাজিক গণমাধ্যম ফেসবুকে পোস্ট করার পরিপ্রেক্ষিতে নাসিরনগরে উদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িতে যে তাণ্ডব চালানো হয়েছে তা ন্যাক্কারজনক ও নজীরবিহীন। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জানচ্ছি।

তিনি বলেন, ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফ অবমাননা এবং এটিকে কেন্দ্র করে উদ্ভুত তাণ্ডব আরো একটি চক্রান্তের অংশ। এটি মহল বিশেষের গভীর ষড়যন্ত্র। ইতোমধ্যে রসরাজ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টের বিষয়টি সে অস্বীকার করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ