বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina2 (1)আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকতে দেশের যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের মেধা নিজের, পরিবারের ও জাতির উন্নয়নের জন্য ব্যয় করার পরামর্শ দেন। তিনি বলেন, মানুষ হত্যা ও ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীর জায়গা হবে নরকে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম কোনোভাবেই মানুষ হত্যাকে সমর্থন করে না। হায়াত ও মউতের মালিক একমাত্র আল্লাহ। এসব তাঁরই হাতে। মানুষ হত্যা ও ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীর জায়গা হবে নরকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই না আমাদের যুবশক্তি কোনোভাবে বিপথে যাক এবং তাদের অভিভাবকদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াক। তাদের অবশ্যই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এগুলো কোনো সুস্থ ধারা নয়। এগুলো সব সময়ই যুবসমাজের সুন্দরভাবে বিকাশের অন্তরায়।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ