বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ভোটকেন্দ্র দখলের মহোৎসব চলছে : বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rizvi2আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিলুপ্ত ছিটমহলসহ দেশের পৌনে ৪শ ইউপিতে যে ভোট গ্রহণ চলছে তাতে ছোট-খাটো চুরি-ডাকাতি নয়, বরং চরদখলের মতো ভোট কেন্দ্র দখলের মহোৎসব চালানো হচ্ছে।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি  বলেন, দেশব্যাপী অনুষ্ঠিত আজকের নির্বাচনে দলীয় প্রার্থীদের মারধর, অগ্নিসংযোগ, ও লুটপাটের ঘটনা ঘটছে। সশস্ত্র আওয়ামী ক্যাডররা আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয়ে তাদের পূর্বের মতো বর্বর আচরণ ও পাশবিক তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, সাংঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুস সালাম আজাদ, হারুন অর রশিদ, মুনির হোসেন, বেলাল আহমেদ, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ