বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আওয়ামী লীগ সরকার সমাবেশস্থল বন্ধ করে দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: সরকার বিভিন্ন সভা-সমাবেশস্থল বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভার প্রস্তুতি নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে ফখরুল এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগে পল্টন ময়দানে জনসভা করতাম। পল্টন ময়দানে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে সেটাকে বন্ধ করে দিয়েছে। আমরা মুক্তাঙ্গনে সভা করতাম। সেই মুক্তাঙ্গন বন্ধ করল আওয়ামী লীগ।’

‘এর পরই নতুন করে আইন করে পুলিশ যে এখন বাধা দিচ্ছে এটি দেখিয়ে যে, অনুমতি না নিলে, পুলিশের কাছ থেকে অনুমতি না নিলে কোনো সভা করা যাবে না। এটা গণতন্ত্রের মৌলিক যে বিষয়, সেই বিষয়ের পরিপন্থী।’

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ