সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার বিশ্ববাজারে এক লাফে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার আমাদের জীবনে নবীজি—গল্পের শেষ, শিক্ষার শুরু

পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: ভারতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে দেশে ফিরে যেতে বলার পর, ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান।

ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন।

এর আগে দিল্লীর পুলিশ মেহমুদ আকতার নামের একজন পাকিস্তানী কূটনীতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাকে ছেড়ে দিলেও দেশে ফিরে যাবার আদেশ দেয়া হয়।

ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান হাইকমিশনে কাজ করা ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কিন্তু আইনগত ব্যবস্থা না নেয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে পরে ঐ কূটনীতিককে ছেড়ে দেয়া হয়।

খবরে আরো বলা হচ্ছে ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঐ কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তাঁরা।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটলো।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ