শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাদ্রিদে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madridআওয়ার ইসলাম: স্পেনের মাদ্রিদে আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের উদ্যোগে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত হলো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ অক্টোবর শনিবার সকাল ১১টায় লাভাপিয়েছে মুসলিম ফোরাম অব স্পেনের লাইব্রেরি মিলনায়তনে এসো আল্লাহর নামে গান গাই শীর্ষক এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম ফোরাম অব স্পেনের সভাপতি নুরুল আলম। উপস্থিত ছিলেন আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের পরিচালক মো. মারুফ বিল্লাহ, কমিউনিটির বায়তুন নুর মসজিদের ইমাম মাওলানা মো. হাছান, কমিউনিটি মক্তবের শিক্ষক মো. জামান উদ্দিন, বাঙলা টিভির স্পেন প্রতিনিধি সেলিম আলম ও কমিউনিটি ব্যক্তিত্ব আবু সায়েম মজুমদার প্রমুখ।

নুরুল আলম বলেন, প্রবাসে আমাদের বাংলাদেশিদের সন্তানেরা যেন ইউরোপিয়ান কালচারের সঙ্গে মিশে না যায় সেদিকে বাবা-মাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে।

মো. মারুফ বিল্লাহ বলেন, স্পেনে বাঙালি মুসলমান কমিউনিটিতে একমাত্র ইসলামি সাংস্কৃতিক সংগঠন হচ্ছে আলহামরা একাডেমিয়া কুলতোরালেস। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইসলামি সংস্কৃতিতে বেড়ে উঠতে ও জ্ঞানের আলোয় নিজেদের গড়তে পারে সে জন্য তাদের আলহামরা একাডেমিয়া কুলতোরালেসের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।

‘মোরা বড় হব একদিন, জ্ঞানের আলোয় আমরা আলো করব চারদিক’ এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, এল রেতো দে বতেজা চ্যালেঞ্জ প্রতিযোগিতার পাশাপাশি একক সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়। প্রতিযোগিতার বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। শেষে সুস্বাদু খাবার দিয়ে সকলকে আপ্যায়িত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ