বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক। বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই বলে দেয়, আওয়ামী লীগের উদ্দেশ্য কি। তারা কি করতে চায়। অথচ তাদের কাউন্সিলে বিদেশী অথিতিদের সামনে তারা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, দেশের গণতন্ত্রকে আরো বিকশিত করতে চায়।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদের কবলে পড়ছে। কারণ আওয়ামী লীগ অনৈতিকভাবে দেশ পরিচালনা করছে। এরা ‘আওয়ামী লীগ’ দেশের গণতন্ত্রকে ধ্বংস ও মানুষ অধিকারকে কেড়ে নিয়েছে।

নির্বাচনের জন্য প্রস্তুতি নিন- দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। সুতরাং নির্বাচন ও ভোটের কি প্রয়োজন আছে। নির্বাচিত হওয়ার ঘোষণা দিলেই হয়।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ