বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

অভিষেক ইনিংসে মিরাজের পাঁচ উইকেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mirazআওয়ার ইসলাম: বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদি হাসান মিরাজ তার অভিষেক টেস্ট ম্যাচের প্রথম দিনে পাঁচজন ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন।মাত্র ১৮ বছরের এই তরুণের ঘূর্ণি বলে সারাদিনই অস্বস্তিতে ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। যে দুজন ইংলিশ ব্যাটসম্যান - মইন আলী এবং জনি বেয়ারস্টো - প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তারাও শেষ পর্যন্ত মিরাজের বলে ধরাশায়ী হন। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন যিনি সেই জো রুটের উইকেটটিও নিয়েছেন মিরাজ।

দিনের শেষে স্কাই স্পোর্টস টিভিকে মিরাজ বলেন, "আমি খুব খুশি।" সারাদিনে মিরাজ বল করেন ৩৩ ওভার। রান দিয়েছেন মাত্র ৬৪। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন। চট্টগ্রামের টেস্টে বাংলাদেশের নির্বাচকরা তাকে সুযোগ দিয়েছেন। সন্দেহ নেই তারা অনুশোচনা করছেন না। তবে মিরাজের অসামান্য বোলিং পারফরমেন্স স্বত্বেও দিন শেষে উল্লেখযোগ্য রান তুলতে সমর্থ হয়।

মইন আলীর ৬৮ এবং বেয়ারস্টোর ৫২ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৫৮ রানে তাদের দিন শেষ করে। চট্টগ্রামে আজ দিন ছিল স্পিনারদের। সাকিব আল হাসান অধিনায়ক অ্যালেস্টার কুক এবং বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেট দুটো নিয়েছেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ