মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মাদরাসা শিক্ষককে বিয়ের খবর গুজব: জানালেন হ্যাপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

happy2আবিদ আনজুম: কদিন ধরেই মিডিয়ায় ছড়াচ্ছে খবরটি। মাদরাসা শিক্ষককে বিয়ে করেছন হ্যাপী। অনলাইন পত্রিকাগুলো চটকদার নিউজ হিসেবে ছেপে যাচ্ছে নিউজটি। একজন থেকে আরেকজন। তবে কেউ সত্যতা যাচাইয়ে যেতে চাননি।

শেষ পর্যন্ত গুজবে অতিষ্ট এক সময়ের সিনেতারকা নাজনীন আকতার হ্যাপী মুখ খুললেন। বুধবার সকালে দেয়া  এক স্ট্যাটাসে তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন।

হ্যাপী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বিয়ে হয়নি! আমার বাসার লোকদের মাধ্যমে জানতে পারলাম ‘গোপনে বিয়ে সারলেন হ্যাপী’ এই শিরোনামে নিউজ যাচ্ছে! বিষয়টা পাত্তা দিবো না ভেবেছিলাম, কিন্তু এত বাড়াবাড়ি হচ্ছে যে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে!

আসল ঘটনায় আসি! যেই বিয়ের বরাতে নিউজ হচ্ছে, যেই তারিখ ও সময় উল্লেখ করে, সেটা আসলে বিয়ে নয়। আমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা হয়েছে তবে সেটা পাকা কথাবার্তা নয়। আর কাবীন টাবিন অনেক পরের কথা। আল্লাহ চাইলে হবে না হলে না।’

happy

তিনি লিখেন, দৈনিক পত্রিকাগুলো ও অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে একটা অনুরোধ, পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো খবর প্রকাশ করবেন না। বিঃদ্রঃ আল্লাহ যেদিন আমার বিয়ের ফায়সালা করবেন সেদিনই জানিয়ে দিবো ইনশাআল্লাহ।’

এক সময়ের সিনেমা তারকা হ্যাপী ক্রিকেটার রুবেলে সঙ্গে কেলেঙ্কারিতে জরিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে ভালো পথে ফিরে আসেন। খোলামেলা পোশাক ও চলাফেরা ছেড়ে পর্দা আর নামাজে মন দেন। মিরপুরে এক কওমি মহিলা মাদরাসাতেও ভর্তি হন দীন শেখার জন্য। এখন তিনি পুরোপুরি পর্দা মেনে চলেন।

তার বিয়ের গুজবটি ছড়েছে নাজনীন আকতার হ্যাপীর নামে একাধিক আইডি থাকার কারণে। যে আইডিতে তার বিয়ের খবর সেটাতে তার ছবিও রয়েছে। অথচ তিনি ভালো হওয়ার পর ফেসবুক থেকে আগের সব ছবি ডিলেট করেছেন এবং নিজের নামে ‘আমাতুল্লাহ’ (আল্লাহর বান্দি) সংযুক্ত করেছেন।

তবে ভবিষ্যতে হ্যাপী কোনো মাদরাসার শিক্ষক বা নামাজি ভদ্র ছেলেকেই যে বিয়ে করবেন এটি তার আগের অনেক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ