শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কবর খুঁড়ে ইমামের মাথা কেটে নেয়ার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joypurhatআওয়ার ইসলাম: কবর খুঁড়ে মসজিদের ইমামের মরদেহ থেকে মাথা কেটে নেয়ার মতো জঘন্য ঘটনা ঘটতে চলেছিল জয়পুরহাটে। তবে জনতার চেষ্টায় তা ব্যর্থ হয়। এ ঘটনায় দুজনকে আটক হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ।

রোববার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে এ অবিশ্বাস্য ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিকনী গ্রামের মসজিদের ইমাম মোসলেম উদ্দিন গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পরদিন রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও  বিপুল হোসেন নামে দুই ব্যক্তি গোপনে তার (ইমাম) কবর খুঁড়ে মরদেহ বের করার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করে।

এলাকাবাসী উত্তম-মধ্যম দিলে যুবকরা জানায় তারা ইমামের মরদেহ থেকে মাথা কেটে নিয়ে বিভিন্ন কুফরি কালামের (জাদুটোনা) কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। পরে গ্রামবাসী তাদেরকে আক্কেলপুর থানা পুলিশে সোপর্দ করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ