শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সিঙ্গাপুরের রহস্যময় গরুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

singapur_cawঢাকা: ‘কনি আইল্যান্ড কাউ’ বলে তার পরিচয় ছিল। ছোট দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর জুড়ে এটি ছিল একমাত্র বুনো গরু। অর্থাৎ কারো পোষা নয়। জীবদ্দশায় গরুটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বড্ড একাকী জীবন ছিল তার।

গত সপ্তায় তার একাকীত্ব ঘুচে গেছে। মারা গেছে কনি আইল্যান্ড কাউ।

কিন্তু সিঙ্গাপুরের কনি আইল্যান্ডে সেটি কিভাবে এসেছিল তা কেউ জানে না। তাকে নিয়ে ছিল নানা রহস্য।

বছর খানেক আগে নতুন করে কনি আইল্যান্ডের পরিচয় হলো পর্যটকদের জন্য।

সেখানে চালু হলো একটি ন্যাশনাল পার্ক। পর্যটকরা সেখানে হাইকিং বা সাইক্লিং করার সুযোগ পেলেন।

কিন্তু কদিন পর সবাই টেরে পেলেন এই দ্বীপে আগে থেকেই একজন বাসিন্দা আছে।

হটাৎ তাকে দেখা যেত, আবার হটাৎ নেই। পর্যটকদের দিকে কখনো বোকার মতো তাকিয়ে থাকতো। এই পার্কে এরকম একটি গরু থাকার কথা নয়। পর্যটকরা তার উপস্থিতি পছন্দ করতে শুরু করল।

তার নাম হয়ে উঠলো কনি আইল্যান্ড কাউ। নতুন পর্যটকদের জন্য বসানো হলো সাইনবোর্ড। তাতে লেখা হলো, ‘গরুটি দেখলে ভয় পাবেন না। তাকে বিরক্ত করবেন না। তার সাথে ছবি তুলবেন না’- ইত্যাদি নানা সব ওয়ার্নি।

কিন্তু পর্যটকরা এসব সাবধান বাণী পাত্তাই দেয়নি। গরুটিকে খুঁজে বের করা দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটা এডভেঞ্চার হয়ে উঠেছিল।

এখন তার মৃত্যুতে সোস্যাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন সিঙ্গাপুরের মানুষজন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ