বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘হজবাবা’কে গ্রেফতারে তৌহিদি জনতার স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saroklipiযুবায়র আহমাদ সাকী: ভন্ড পীর মতির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে দোহার নবাবগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা।

ওসি সিরাজুল ইসলাম শেখ উপস্থিত তাওহিদী জনতাকে অতি দ্রুত ভন্ড পীর মতিকে গ্রেফতার করার ব্যাপারে আশ্বস্ত করেন। তাকে ধরিয়ে দিতে বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ভন্ড পীর মতির গ্রেফতারের দাবীতে গণস্বাক্ষরও নেওয়া হয়।

স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে আগামী ২০ দিনের মধ্যে বিশাল সম্মেলন করার ঘোষণা দেয়া হয়েছে। সেই সম্মেলনে দেশবরেণ্য উলামা মাশায়েখ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

স্বারকলিপি প্রদান কর্মসূচিতে দোহার নবাবগঞ্জের হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সোনাহাজরা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মিজানুর রহমান , শিলাকোঠা মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহীম, দোহার থানা উলামা পরিষদের সভাপতি মুফতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ। দোহার থানা যুবলীগের সভাপতি মু,আলমাছ উদ্দিন, সেক্রেটারি আব্দুর রহমান আকন্দ মেঘুলা বাজার বাজার সমিতির সভাপতি বি,এন,পি নেতা কাজী মো:রুবেল। আদর্শ সাংস্কৃতিক সংঘের সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকী জয়েন্ট সেক্রেটারি সৌরভ মাহমুদ, রাকিব মাহমুদ, ওমর ফারুক (বাপ্পী) প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ