বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাংলাদেশে শিয়া-সুন্নি সম্পর্কে চিড় ধরেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tajiaআওয়ার ইসলাম: বাংলাদেশে মুহররমের প্রাক্কালে শীর্ষ একজন শিয়া মুসলিম নেতা বলেছেন গত বছর তাদের ওপর হামলা হলেও সুন্নি সম্প্রদায়ের সাথে সম্পর্কে কোনো সমস্যা হয়নি। ঢাকায় শিয়াদের প্রধান ধর্মীয় স্থান হোসাইনী দালান ইমামবাড়ার অন্যতম সংগঠক ফিরোজ হোসাইন বলছেন, গত বছরে তাদের তাজিয়া মিছিলে বোমা হামলার পরিণতিতে শিয়া-সুন্নিদের মধ্যে সম্পর্কের কোনো ক্ষতি হয়নি বলে তিনি বিশ্বাস করেন।

তিনি বলেন,‘ শিয়া এবং সুন্নিরা, আমরা প্রতিবেশী হিসেবে আন্তরিকতা নিয়েই বসবাস করছি। আমাদের সম্পর্কে কোনো চিড় ধরেনি।’

ঢাকায় শিয়ারা বরাবরের মতো এবারও ১০ই মহররমের কয়েকদিন আগে থেকে আনুষ্ঠানিকতা শুরু করেছেন। দু'দিন ধরে তারা তাজিয়া মিছিল করছেন। গত বছরের বোমা হামলার ঘটনার প্রেক্ষাপটে তাজিয়া মিছিলের সময় এবার ঢাকায় কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে।

গত বছরে ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় জঙ্গিদের বোমা হামলায় দুই জন নিহত হয়।হোসাইনী দালান ইমামবাড়াকে ঘিরে পুরো এলাকায় পুলিশ ও র‍্যাবের ব্যাপক উপস্থিতি চোখে পড়ছে। এমনকি এই ইমামবাড়ার চারপাশে উঁচু ভবনগুলোতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। গেটে পুলিশ র‍্যাবের তল্লাশির পরই এর চত্বরে যাওয়া

শিয়ারা তাদের প্রথা অনুযায়ী ৯ই মুহররম মধ্যরাতের পর তাদের মুল তাজিয়া মিছিল বের করতেন এবং পরদিন দিনের বেলাতেও তা আবার বের করা হতো।

সূত্র: বিবিসি

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ