শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

স্যামসাং নোট সেভেন বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

samsung-note-7আওয়ার ইসলাম: নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেনের উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে, এমন আলোচনার মধ্যেই এখন, দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক্স পণ্য প্রস্তুতকারী স্যামসাং বলছে, বিশ্বব্যাপী নিজেদের নতুন স্মার্টফোনটির বিক্রি বন্ধ করছে তারা। সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটটিতে আগুন ধরে যাবার বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিলো কোম্পানিটি।

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ বলছে, তারা সম্ভাব্য নতুন একটি ত্রুটির ব্যপারে জানতে পেরেছেন। এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা চিহ্নিত করার আগ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেন ব্যবহারকারী সকলকে সেটটির ব্যবহার তড়িৎ বন্ধ করে, স্যামসাং এর কাছ থেকে মূল্য ফেরত নেবার পরামর্শ দেয়া হয়েছে।

অথবা চাইলে এই ব্রান্ডেরই অন্যকোন ফোন বদলে নিতে পারবেন তারা। গত মাস থেকে ব্যাটারির সমস্যা নিয়ে অভিযোগ ওঠার পর থেকে, দক্ষিণ কোরিয়ার পুঁজি বাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য পাঁচ শতাংশের বেশি কমে গেছে। আর এর ফলে মূলত লাভবান হচ্ছে প্রতিপক্ষ মোবাইল ফোন কোম্পানি এ্যাপল।

স্যামসাং এই মূহুর্তে বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ