বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ছাত্রীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahidআওয়ার ইসলাম:  সারাদেশের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তেলাসহ সরকারের নানামূখী পদক্ষেপের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (০৮ অক্টোবর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ব‌লেন, একেরপর এক বখাটেরা ছাত্রীদের ওপর হামলা করে যাচ্ছে। ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ থেকে রেহায় পেতে হলে অামাদের সামাজিক অান্দোলন, গড়ে তুলতে হ‌বে। অামরা লক্ষ্য করছি ছাত্রীরা প্রতিনিয়ত কিছু অমানুষ, বখাটেদের দ্বারা অাঘাতপ্রাপ্ত হচ্ছে। এটা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না। এরজন্য দেশব্যাপী সামাজিক অান্দোলন, সমাজ সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসুচি ঘোষণা করে মন্ত্রী বলেন, ১৮ অক্টোবর সকাল ১১ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকি মানববন্ধন করা হবে। এই মানববন্ধনের স্থায়িত্ব হবে ১৫ মিনিট। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, শিক্ষকরা হাতে হাত দিয়ে দাঁড়াবেন। ছাত্রীদের ওপর এই ধরনের নিশৃংশ হামলা যেন অার না হয় সে জন্য সচেতন থাকবেন। অাহত খাদিজার জন্য দোয়া করবেন, এবং অপরাধীদের বিচার চাইবেন।

অন্যদিকে অাগামী ২০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে এক অালোচনা সভার অায়োজন করবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যেখানে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সমাজ সচেতন মানুষ, অালেম-ওলামা, অভিভাবকসহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত থেকে সমাজ সেচতনতা গড়ে তোলার বিষয়ে অালোচনা করবেন।

এছাড়া প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা একটি কমিটি গঠন করবেন। যেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রধান শিক্ষক অথবা সভাপতিকে অাহ্বায়ক করে কমিটি গঠন করবেন। যে কমিটির কাজ হবে, ছাত্রীদের সমস্যা শুনে তাদের সমস্যা কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটা তদারকি করা। অপরাধী চিহ্নিত হলে তাকে পুলিশে দেওয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ