বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

তাজিয়া মিছিলে ছুরি, বল্লম, দা ও তলোয়ার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmp-com-news-rizvyআওয়ার ইসলাম: হোসেনী দালান, কারবালা, বিবি-কা- রওজাসহ রাজধানীর যেখানে পবিত্র আশুরার অনুষ্ঠান হয় সেখানে কোনক্রমেই কাউকে ব্যাগ, টিফিনবক্স, প্রেসার কুকার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী পাইকরা দৌড়ে সরাসরি অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এমনকি ছুরি, বল্লম, দা ও তলোয়ার নিয়ে মিছিল করতে পারবেন না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে রবিবার দুপুরে পবিত্র মহররম মাসের আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এ সব কথা বলেন কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তাজিয়া মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় উৎসব সবাই করবে। এর নিরাপত্তা দিতে রাষ্ট্র বদ্ধপরিকর বিধায় পুলিশ সকল ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিয়ে আসছে। সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মীয় উৎসব পালন করার পাশাপাশি আমাদের সকলকে নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে। নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। নিরাপত্তার জন্য কোন ছাড় দেওয়া যাবে না। নিরাপত্তার স্বার্থে রাজধানীর জন্য নির্ধারিত রুটে নির্দিষ্ট সময়ের মধ্যে তাজিয়া মিছিল শেষ করতে হবে। এক এলাকার মিছিল নিয়ে অন্য এলাকায় যাওয়া যাবে না। মিছিলে নিশান, পাঞ্জা ব্যবহারের জন্য ১২ ফিটের বেশি উচ্চতাবিশিষ্ট কোন লাঠি বা বাঁশ ব্যবহার করা যাবে না এবং কোন প্রকার আতশবাজি, পটকা ফোটানো যাবে না।

মহররমের ৯ তারিখে রাজধানীর কোথাও কোন তাজিয়া মিছিল কেউ করতে পারবে না বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

পবিত্র আশুরার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, হোসেনী দালান, কারবালা, বিবি-কা-রওজাসহ রাজধানীর যেখানে পবিত্র আশুরার অনুষ্ঠান হয়, সেখানে সিসিটিভি স্থাপন করতে হবে, প্রবেশমুখে আর্চওয়ে স্থাপন করে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে হ্যান্ডমেটাল ডিটেক্টর দিয়ে চেক করে লোকজনদের প্রবেশ করাতে হবে। কোনক্রমেই কাউকে ব্যাগ, টিফিন বক্স, প্রেসার কুকার নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সন্দেহ হলে দেহ তল্লাশী করতে হবে। কেউ চেকিং ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না।

ডিএমপি কমিশনার বলেন, আগত পাইকরা সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক মিছিলে ও অনুষ্ঠানে অবশ্যই পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেককে আর্মব্যান্ড বা কটি বা জ্যাকেট দিয়ে চিহ্নিত করতে হবে যাতে সহজেই তাদেরকে চেনা যায়। মিছিলে বহিরাগতদেà¦