বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবাসীদের ভূমিকা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina2 (1)আওয়ার ইসলাম: বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার ৭০তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সেপ্টেম্বরের ২৮ তারিখ ৭০ বছরে পা রাখেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরের সময় বাড়ানোর পর যে হোটেলে তিনি অবস্থান করছেন, সেখানেই হয় ছোট্ট আনুষ্ঠানিকতা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর জন্য ছিল না কোনো কেক কাটার ব্যবস্থা। তারপরও আশপাশের অঙ্গরাজ্যগুলো থেকে যোগ দেন নেতাকর্মী ও সমর্থকরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের মদদ দেওয়া, খুন করা, মানুষ পোড়ানো, যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা-এসব অপরাধে যারা অপরাধী, তাদেরও বিচার ইনশাল্লাহ বাংলাদেশে আমরা করব।’

দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

‘প্রবাসে থাকেন, আপনারাও কিন্তু এই জঙ্গিবাদবিরোধী আমরা শিক্ষক, মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের, তাদের যারা ধর্মীয় শিক্ষাগুরু, আমাদের অভিভাবক, সব শ্রেণি-পেশার মানুষ, আমাদের নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী আমরা সবাইকে নিয়ে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ প্রত্যেকে, সবাই মিলে কিন্তু এক হয়ে জঙ্গিবাদবিরোধী ভূমিকা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’

জন্মদিন উপলক্ষে নিজের জীবনসংগ্রাম নিয়ে রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ