শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মহাকাশে পাড়ি না দিলে মানব জাতির চিহ্ন মুছে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hokingআওয়ার ইসলাম : পৃথিবীতে মানব জাতির ভবিষ্যত মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং মহাকাশে পাড়ি না দিলে মানব জাতির চিহ্ন মুছে যাবে। বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং এ হুশিয়ারি উচ্চারণ করেছেন।

নতুন বই ‘হাউ টু ম্যাক এ স্পেসশিপ’এ আশংকা ব্যক্ত করেন তিনি। সাংবাদিক জুলিয়ান গোথারি’র লেখা বইটির উপসংহারে এ সব কথা বলেন স্টিফেন হকিং।  তিনি বলেন, পৃথিবীতে মানব জাতির সময় খুবই সীমিত হয়ে পড়েছে। মারাত্মক অসুখ-বিসুখ এবং যুদ্ধের হুমকির কারণে পৃথিবী মানুষের জন্য হুমকি হয়ে উঠেছে বলে জানান তিনি।

হকিং বলেন, মানুষের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠতে পারে এমন নতুন নতুন পদ্ধতি নিয়ে আসতে পারে বিজ্ঞান। তিনি আরো বলেন, এটি প্রায় নিশ্চিত যে ভয়াবহ প্রযুক্তি বিপর্যয়ের ফলে আগামী এক থেকে ১০ হাজার বছরের মধ্যে হুমকির মুখে পড়বে মানবজাতি।

বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি পরমাণু যুদ্ধ, জেনেটিক রূপান্তরের মাধ্যমে সৃষ্ট ভাইরাসসহ অন্যান্য বিপদ ক্রমেই মানব জাতিকে পুরোপুরি নির্মূল হওয়ার পথে ক্রমেই ঠেলে দিচ্ছে বলে ধারণা ব্যক্ত করেন তিনি।

এ অবস্থায় মহাকাশে পাড়ি না জমালে মানব জাতির আর কোনো ভবিষ্যত নেই বলেও মনে করেন ৭৪ বয়সী বিজ্ঞানী হকিং। মানুষের নাম-নিশানা রোবট মুছে দিতে পারে এবং মানব জাতিকে মহাকাশে পাড়ি জমাতে হবে বলে এর আগেও হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ