বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বেফাকের কমিটি পুনর্গঠনের হুমকি দিলেন ইয়াহইয়া মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yeahea-mahmudআওয়ার ইসলাম : কওমি শিক্ষাসনদ বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলনে বেফাকের কমিটি পুনর্গঠনের হুমকি দিয়েছেন সংগঠনের সদস্য সচিব ইয়াহইয়া মাহমুদ। তিনি বলেন,  'কিছু লোক রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে স্বীকৃতির বিরোধিতা করছেন। তাদের উদ্দেশে বলতে চাই— কোনো গোষ্ঠী অগ্রসর জাতির ভাগ্য উন্নয়নে বাধা হলে পরিণাম শুভ হবে না। জামায়াত-শিবিরের অনুসারী কায়েমী স্বার্থান্বেষী মহল হযরত আহমদ শফীর নামের ছদ্মাবরণে বেফাকের নাম ভাঙ্গিয়ে কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির বিরুদ্ধে হীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই— আমরা বেফাকের কমিটি পুনর্গঠন করে সবাইকে নিয়ে এগিয়ে যাবো।' খবর সমকাল অনলাইনের।

আজ রোববার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দারুল উলুম দেওবন্দের আট মূলনীতির ভিত্তিতে কওমি মাদ্রাসার স্বীকৃতিসহ সাত দফা দাবি জানিয়েছে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। উল্লেখযোগ্য কয়েকটি দাবি হচ্ছে, কওমি মাদ্রাসা নেসাব ও নেযামে তালীমে কোনোরূপ হস্তক্পে চলবে না; আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ রাখতে হবে; কওমি মাদ্রাসা এমপিওভুক্তি চলবে না এবং মাদ্রাসা প্রতিষ্ঠায় সরকারের কোনোরূপ হস্তক্ষেপ চলবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মুফতি আবুল কাসেম, সদস্য মাওলানা সদরুদ্দীন মাকবুল, দেলোয়ার হোসাইন সাঈফী, আতাউর রহমান আরিফী প্রমুখ।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ