শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যদি টিভি দেখা ছেড়ে দেন তাহলে কী হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv5আওয়ার ইসলাম: আপনি কি টেলিভিশনের পাগল ভক্ত? নাকি মাঝে মাঝে টিভির সামনে বসেন? উত্তর যাই হোক, প্রশ্ন হলো আপনি কি টিভি দেখা ছেড়ে দিতে পারবেন? স্বাভাবিকভাবেই উত্তর হবে সম্ভব নয়। কিন্তু এই প্রশ্ন একবার মনে আনুন তো, সত্যিই যদি টিভি দেখা ছেড়ে দেই তবে জীবনে কোনো পরিবর্তন আসবে কি?

এরকম এক চিন্তাই এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীর মাথায়। তার নাম ক্যাডিন্স বাবিনেক। তবে উত্তর খোঁজার জন্য অন্যের উপর বিষয়টা ছেড়ে দেননি তিনি। পরীক্ষার জন্য নিজেই ছেড়ে দিয়েছেন টিভি দেখা। টানা দুই বছর তিনি টিভির সামনাসামনি হননি।

দুই বছর পর তিনি সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপকালে বলেন, আমি শুরুর জীবনে ছিলাম হাসিখুশি ও প্রাণবন্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের পপ কালচার ও টিভি সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার পর ভেতরে অস্থিরতা প্রবেশ করতে থাকে। সময়ও খুব দ্রুত চলে যেত। যা জীবনকে কঠিন করে তুলছিল। কিন্তু এসব ছেড়ে দেয়ার পর মনে হচ্ছে দিনের অফুরন্ত সময় আমার হাতে আছে।

ক্যাডিন্স বলেন, প্রথমে এটা কেউ বিশ্বাসই করেনি টিভি দেখা ছাড়া এত দীর্ঘ সময় কাটানো সম্ভব। কেননা বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সত্যিই জটিল।

ক্যাডিন্সের মতে, এখন তিনি কাজের জন্য প্রচুর সময় পান। এছাড়াও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ উন্নত হয়েছে। অথচ এসব নিয়ে ব্যস্ত থাকায় এক সময় বন্ধু বান্ধব ও নিকটাত্মীয়দের সঙ্গেও যোগাযোগের সময় ও তাগিত হতো না।

ক্যাডিন্স বলেন, অস্থিরতার জন্য এক সময় ইউনিভার্সিটি ও লাইব্রেরিতে সময় দিতে পারতাম না। কিন্তু এখন খুব সহজেই এটি সম্ভব হচ্ছে। আর টিভি ছেড়ে দেয়ায় সবচেয়ে বড় যা হয়েছে তা হলো জীবনের আমূল পরিবর্তন। তিনি আর ভবিষ্যতেও টিভি দেখবেন না বলেই জানিয়েছেন।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ