শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

গুলবুদ্দিনের সঙ্গে শান্তি চুক্তি করল আফগান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulbuddinআওয়ার ইসলাম: আফগানিস্তানের সরকার ও হিজবে ইসলামি দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের মধ্যে শান্তি চুক্তি হয়েছে। গত দুই বছর দীর্ঘ ‘আফগানিস্তান উচ্চ শান্তি পরিষদ’ ও হিজবে ইসলামির মধ্যে আলোচনার পর এ চুক্তি করা সম্ভব হলো। চুক্তির ফলে হেকমতিয়ারের জন্য স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফেরার পথ সুগম হবে।
রাজধানী কাবুলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানটি আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে। চুক্তি সম্পর্কে উচ্চ শান্তি পরিষদের উপ প্রধান হাবিবা সোরাবি বলেন, “শান্তি আলোচনা সফলভাবে শেষ হয়েছে।”
চুক্তিতে সই করেছেন উচ্চ শান্তি পরিষদের প্রধান আহমাদ গিলানি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুহাম্মাদ হানিফ আতমার এবং হেকমতিয়ারের প্রতিনিধি আমিন করিম। তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করতে গেলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি ও হিজবে ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ারকে এতে অবশ্যই সই করতে হবে।
১৯৮০’র দিকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়ন সামরিক আগ্রাসন চালালে হেকমতিয়ার গেরিলা কমান্ডার হিসেবে যুদ্ধ শুরু করেন। পরে সোভিয়েত দখলদারিত্বের অবসানের পর তার গ্রুপ ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আফগানিস্তানে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করেন। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসনের সময় হেকমতিয়ারকে আমেরিকা ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে আখ্যা দেয়। তার সঙ্গে তালেবান ও আল-কায়েদার সম্পর্ক ছিল বলে অভিযোগ করে আমেরিকা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ