মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিয়ে শিক্ষামন্ত্রীর ‘সুখবর’ ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারাদেশে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ আলোচনা সভা শেষে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘সারা দেশে একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন চালু হবে। ক্যাম্পেইন চালু করার জন্য আমরা কাজ করছি। ২-৪ দিনের মধ্যে জানানো হবে, কবে থেকে থেকে শুরু হচ্ছে ক্যাম্পেইন।’

জানা গেছে, ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে। সারাদেশে একদিন একযোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু প্যাথলজির নয়, মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই।’

সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই ও ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘পোস্ট মর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল একটা সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ৬ জন শিশু মারা গেছে। এটা খুবই স্পর্শকাতর বিষয়। আশা করছি, অপরাধীরা বিচার পাবে।’

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ