বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২ অক্টোবর থেকে ১০ কোটি স্মার্ট কার্ড বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:smart cord দেশের ১০ কোটি নাগরিককে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ অক্টোবর থেকে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, নতুন এই স্মার্ট এনআইডি কার্ড দেয়ার সময় নির্বাচন কমিশন ১০ কোটি ভোটারের কাছ থেকে তাদের দুই হাতের ১০ আঙুলের ছাপ, আইরিশ বা চোখের মণির ছবি সংগ্রহ করবে।
তিনি বলেন, এনআইডির তথ্যভাণ্ডারে নাগরিকদের হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর ছাপ রয়েছে। ২০০৮ সালে ওই ছাপ সংগ্রহে অনেক ত্রুটি ছিল। সিম নিবন্ধনের সময় দেখা গেছে অনেকের আঙুলের ছাপ মিলছে না। নতুন করে দুই হাতের দশ আঙুলের ছাপ সংগৃহীত হলে এ সমস্যার সমাধান হবে। স্মার্ট কার্ডটি মেশিন রিডেবল হওয়ায় জালিয়াতির হাত থেকে বাড়তি নিরাপত্তা প্রদান করবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী মিলনায়তনে এই কার্ড উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনের পর ওইদিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কার্ড দেয়া হবে। পরদিন থেকেই ঢাকার ২ সিটি কর্পোরেশন ও কুড়িগ্রামের একটি দুর্গম এলাকার ভোটারদের মাঝে কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে সারাদেশে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তা বিতরণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ