বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘আ’লীগের কমিটি ঢেলে সাজানো হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Obaidul Quaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এই সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন প্রবীণের সংমিশ্রনে নতুন আঙ্গিকে সময়োপযোগী করে আওয়ামী লীগের কমিটি ঢেলে সাজানো হবে।'

শুক্রবার নোয়াখালীর প্রবীণ সাংবাদিক প্রয়াত বিজন সেনের জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটের বাসায় তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সংসদের পাঁচ বছর পূর্তির আগের তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই।’

এ সময় জেলা প্রশাসক বদরে মুনর ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ