শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আলোড়ন এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশ্বসেরা হাফেজে কুরআনদের সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-quran-copyমোস্তফা ওয়াদুদ : আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তন, বায়তুল মোকাররমে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন আলোড়ন এর উদ্যোগে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ র.আ. ম. উবায়দুল মুকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক জনাব হোসাইন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান পরিচালক, বিশিষ্ট সংগীত শিল্পী আব্বাস উদ্দীন আল আজাদের দিক নির্দেশনায় ও সংগঠনের উপদেষ্টা মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে এতে দেশসেরা প্রতিভাবান সংগীত শিল্পীগণ সংগীত পরিবেশন করেছেন । বর্ণাঢ্য অনুষ্ঠানের ফাঁকে ক্রেস্ট প্রদান করা হয় দেশ সেরা বিশ্ববিখ্যাত হাফেজদের। দীর্ঘ ৫০ বছর ধরে খেদমাত করে লাখ লাখ হাফেজ বানানোর জন্য ক্রেস্ট প্রদান করা উস্তাজুল হুফফাজ হাফেজ হাফিজুল্লাহকে।

সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, "আমাদের সংগঠন সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোর প্রতিভাগুলো একসাথে করে কাজ করতে চাই। তাদের মাধ্যমে দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই। এ লক্ষকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সফলতার অংশ হিসেবেই আজকে বায়তুল মোকাররমে অনুষ্ঠান করছি"।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ