শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী?

এসো বিশ্বকে জানি ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

worldসাইফুল ইসলাম রিয়াদ; আওয়ার ইসলাম

পৃথিবীতে মোট ২৩০টি দেশ রয়েছে। স্বাধীন দেশ ১৯৬টি এবং পরাধীন দেশ ৩৪টি। প্রথমে স্বাধীন দেশগুলোর পরিচয় জেনে নিই। পরিচয় পর্বের শুরুতে আলোচনা করব প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে।

বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ পৃথিবীর গোলার্ধে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম মহাদেশ। এর অায়তন প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ২৩৭ বর্গ কি.মি.। এশিয়া মহাদেশের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর। দক্ষিণে ভারত মহাসাগর। পূর্বে প্রশান্ত মহাসাগর। দক্ষিণ -পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা। পশ্চিমে ভূমধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।

বাংলাদেশ এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রদেশ, যা বিশ্বের মানচিত্রে সর্বাধিক ঘনবসতি দেশ হিসেবে পরিচিত। এটিই একমাত্র দেশ যার ভাষার জন্য মানুষ প্রাণোৎসর্গ করেছে।

এবার ছোট্ট করে জেনে নিই কেমন আমাদের বাংলাদেশ।

রাষ্ট্রীয় নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

আয়তন: পূর্বে বাংলাদেশের আয়তন ছিল ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। সম্প্রতি ভারতের কাছ থেকে পাওয়া ২৮,৪৬৭ বর্গ কি.মি. এবং মায়ানমার থেকে পাওয়া ৭০,০০০ বর্গ কি. মি.। সমুদ্রসীমাসহ বর্তমান বাংলাদেশের আয়তন ২,৪৬,০৩৭ বর্গ কি.মি.।

সীমানা: বাংলাদেশের সীমানার উত্তরে রয়েছে জলপাইগুড়ি ও আসাম। পূর্বে আসাম এবং ত্রিপুরা রাজ্য। পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ ও বিহার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

ভৌগলিক অবস্থান: এশিয়া মহাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা।

জাতীয়তা: বাংলাদেশী।

মাতৃভাষা: বাঙলা।

মুদ্রার নাম: টাকা, পয়সা।

জনসংখ্যা: প্রায় সতের কোটি।

রাষ্ট্রধর্ম: ইসলাম।

সময়: + গ্রীনিচ মানের সমান।

বাংলাদেশ একসময় ব্রিটিশ ও পশ্চিমা শাসকদের হাতে পরাধীন ছিল। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদী নালা এবং বৃহত্তম সমুদ্র সৈকত। বাংলাদেশের সীমারেখা স্থলভাগ এবং সমুদ্রোপকূলসহ মোট ৫,১৩৮ কি.মি.। স্থলসীমা ৪,৪২৭ কি.মি. এবং জলসীমা ৭১১ কি.মি.। বাংলাদেশের অধিবাসীদের মধ্যে মোট ৮৫ ভাগ মুসলমান বাকী ১৫ ভাগ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টান। এদেশে শতকরা শিক্ষিতের হার ৭৩জন প্রায়। শ্রমজীবি মানুষের শতকরা ৭৫ ভাগ কৃষি নির্ভর।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ