বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitldded-1 copyআওয়ার ইসলাম : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনে সাহসিকতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন। আজ শনিবার নারায়ণগঞ্জে নগর ভবনে সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও ধৈর্যশীল ভূমিকা রাখছে। তবে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে ভাবলে চলবে না। আমাদের সতর্ক থাকতে হবে।’

সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছান মার্শা বার্নিকাট। সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ