বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করার আশাবাদ জন কেরির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

carry2

আওয়ার ইসলাম : ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের ব্যাপারে বাংলাদেশের সাথে তথ্যের আদান-প্রদানে আগ্রহী। এ ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করবে।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয় শাপলায় দ্বিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি। মানুষ আমাদের সহায়তা করছে। তবে ধনী পরিবারের সন্তানরা জঙ্গি ও সন্ত্রাসবাদের পথে যাচ্ছে, এটা আশ্চর্যজনক।

বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনির রাশেদ চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে কেরির সহায়তা চেয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে কেরি বলেন, আমি আপনার স্বজন হারানোর কষ্ট বুঝি। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের পর্যালোচনার মধ্যে রয়েছে।

সকাল সোয়া ১০টায় জন কেরি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ