বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

পাইপ ফেটে ছড়িয়ে পড়ছে গ্যাস, আতঙ্ক: ৪৪ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chatgaআওয়ার ইসলাম:  চট্টগ্রামে একটি ইউরিয়া সার কারখানার গ্যাস পাইপ লিকেজ হয়ে আশেপাশের এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় আহত হয়েছে ৪৪ জন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। -যমুনা টিভি

এ ঘটনায় আহত আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হারুন উর রশীদ হাজারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর ওপারে পাইপ লিকেজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অতিরিক্ত ডেপুটি কমিশনার জয়নুল আবেদীন জানান, সার কারখানার পাইপ লিকেজ হয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্যাস ছড়িয়ে পড়েছে এটা নিশ্চিত।

আরআর