শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বিএনপির ৫৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BNP Logo

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মতিঝিল থানার বিস্ফোরক আইনের একটি মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার বিশ্বাস পরোয়ানা জারির বিষয়টি জানান।

তিনি জানান, রিজভী অসুস্থ মর্মে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সময়ের আবেদন না মঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় ২০১৩ সালের নভেম্বর মাসে হরতাল কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ