বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গরু নিয়ে মুখ খুললেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modiআওয়ার ইসলাম: ভারতে গরু নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে উত্তেজনা। গরু রক্ষার নামে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর অহরহ ঘটছে হামলার ঘটনা। খুন করা হয়েছে অনেককে। এ নিয়ে পর্যন্ত কোনো কথা বলেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে গতকাল শনিবার এই নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে।

উত্তরপ্রদেশের দাদরি থেকে গো-রক্ষার নামে বিগত কয়েক মাস ধরে দেশে যে অরাজক পরিস্থিতি চলছে তা নিয়ে নরেন্দ্র মোদি বলেন, যারা গো-রক্ষার নামে যা ইচ্ছে তাই করছে তারা সমাজবিরোধী। দিল্লির টাউন হলে এসব ‘গো-রক্ষকদের’ কড়া সমালোচনা করেন তিনি।

মোদি বলেন, ‘গরু রক্ষার নাম করে যারা দোকান খুলে বসেছে, আমি সেই লোকগুলোর উপর ক্ষুব্ধ।’ এরপরই তিনি বলেন, হত্যার কারণে গরু মরছে না। প্লাস্টিকের মতো আবর্জনা খেয়েই এত গরু মরছে। যদি কেউ সত্যি গরুর সেবা করতে চান, তাদের উচিত যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা।

এই স্বঘোষিত গো-রক্ষকদের তথ্যপঞ্জি তৈরি করে রাজ্য সরকারগুলোকে পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছেন মোদি। এছাড়া ভারতের বর্তমান অর্থনীতির প্রশংসা করেন মোদি।

উল্লেখ্য, ভারতে গরু নিয়ে মুসলিমদের ওপর একের পর এক হামলার কারণে কঠোর সমালোচনায় পড়েছে মোদি সরকার। খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত বিষয়টি নিয়ে ভারতকে সতর্ক করেছে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ