বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সন্ত্রাস, গুম, খুন, দুর্নীতি ইসলামে নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

babunagari-আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, ইসলাম সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না। সন্ত্রাস, গুম, খুন, দুর্নীতি ইসলামে নেই।

সন্ত্রাস, জঙ্গিবাদের প্রতিবাদ শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ গেটে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।

আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী বলেন, জিহাদ সন্ত্রাস নয় বরং সন্ত্রাস দমন করতেই আল্লাহর রাসূল জিহাদ করেছেন। যারা সন্ত্রাসবাদী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে নিরীহ মানুষকে হয়রানিও ইসলামে নাই।

জুমার খুৎবা সম্পর্কে তিনি বলেন, খুতবার উৎস কুরআন হাদিস। তাই খুতবা নিয়ন্ত্রণ করলে ইসলাম নিয়ন্ত্রণ করা হয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে পিছিয়ে আসতে বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেয়াকে স্বাগত জানান তিনি।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মন্ত্রী বুদ্ধিজীবী বলেছিল, কওমি মাদ্রাসা জঙ্গির প্রজনন ক্ষেত্র। শোলাকিয়া ও গুলশানের ঘটনায় প্রমাণিত হয়েছে কওমি মাদ্রাসা এতে জড়িত নয়। সারাবিশ্বে ইহুদিরাই সন্ত্রাসী জঙ্গি হামলা করছে।

সভায় আরো বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা রুহী, দক্ষিণ জেলা সভাপতি সরোয়ার কামাল আজিজী, বগুড়া জেলা সম্পাদক সামসুল হক,  মাওলানা আ ন ম আহমদুল্লাহ, কুতুব উদ্দিন, আবদুল্লাহ খান, রাকিবুল আলম, আনোয়ার হোছেন রাব্বানী, মাওলানা ইদ্রিস, মো. ওসমান, ইকবাল জলিল প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ