শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

এ শিক্ষানীতি মুসলিম জাতিসত্তা ধ্বংস করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

andolonআওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নব্বই শতাংশ মুসলমানের দেশে মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি খেয়াল না রেখে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী শিক্ষানীতি চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছে। এ শিক্ষানীতি বাস্তবায়ন হলে মুসলিম জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ উদ্যোগে বর্তমান শিক্ষানীতি বাতিলের দাবিতে আজ (৫ আগস্ট) শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলামী সভ্যতা সংস্কৃতি বাদ দিয়ে পাঠাবলি, পূজাপার্বণ ও হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী গরুর মহত্ত মুসলমান সন্তানদের শিক্ষা দেয়া হচ্ছে। যা আদৌ এ দেশের তৌহিদী জনতা মেনে নিতে পারে না। তাই সরকারকে জনগণের মনের ভাষা উপলব্ধি করে এ শিক্ষানীতি ও শিক্ষা আইন অবিলম্বে বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, মুহাঃ মোশারফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি ফরিদুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মাছউদুর রহমান, শেখ নুরুন্নবী প্রমুখ।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ