শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

জঙ্গিবাদের উৎস খুঁজে বের করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ansari

আওয়ার ইসলাম: জঙ্গিবাদের মূল উৎস খুঁজে বের করার আহবান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা আইয়ুব আনসারী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদের উৎস খুঁজে বের করার ক্ষেত্রে ভুল করলে চলবে না। কেবল পীস স্কুল আর টিভি বন্ধ করলেই চলবে না। এদের আসল ঘাঁটিতে হাত দিতে হবে।

মাওলানা আনসারী সরকারের জরুরি পদক্ষেপের প্রশংসা করে বলেন, শোলাকিয়ায় আল্লামা ফরীদর উদ্দীন মাসঊদকে নিরাপত্তাবিধানে যে ভূমিকা নিয়েছে তা নিঃসন্দেহে অতি প্রয়োজনীয় ছিলো।

আজ ৪ আগস্ট ১৬ রোজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন পরবর্তী আলোচনাসভায় মাওলানা আনসারী এসব কথা বলেন।

বিশেষ অতিথির আলোচনায় চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জঙ্গিবাদের মূল ঘাঁটি হলো জামাত-শিবির। ঘাঁটি ভাঙতে হবে।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন মুফতি মাহবুবুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা নোমান সিদ্দিকী প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ