শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

কাশ্মীরে ছররা গুলিতে আহতদের জন্য হৃদয়স্পর্শী প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi_kashmir

আওয়ার ইসলাম: ভারত-শাসিত কাশ্মীরের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে এক অভিনব প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে৷ ভারতের বিখ্যাত ব্যক্তিদের চোখেমুখে ছররা গুলির আঘাত-চিহ্ন এঁকে তাঁদের প্রতি মর্মস্পর্শী চিঠি জুড়ে দেয়া হয়েছে সেখানে৷

কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা চলছে বহু বছর ধরেই৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায়ই সেখানে ছররা গুলি ব্যবহার করে থাকে৷ তারা এটিকে প্রাণঘাতী নয় বলে দাবি করলেও, গত কয়েকদিনে কাশ্মীরে ঘটে যাওয়া বিক্ষোভ এবং সহিংসতায় অসংখ্য কাশ্মীরবাসী ছররা গুলির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এঁদের মধ্যে শিশু-কিশোররাও রয়েছে, যারা কোনো বিক্ষোভ-স্থলে উপস্থিতই ছিল না৷ ডাক্তাররা বলছেন, এদের মধ্যে অনেকেই চোখে গুলির ক্ষতের কারণে চিরতরে দৃষ্টিশক্তি হারাবেন৷

ফেসবুকে শেয়ার হওয়া ওই প্রতিবাদ ও চিঠিতে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, সাইফ আলি খান, কাজল ও ঋত্বিক রোশন ছাড়াও স্থান পেয়েছেন রাজনীতিবিদরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধীকেও এই প্রচারণার অংশ হিসেবে রাখা হয়েছে৷ এমনকি ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও আছেন একটি ছবিতে; পাশাপাশি একমাত্র অ-ভারতীয় হিসেবে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

jakarbarg_kashmir

জাকারবার্গের প্রতি কাশ্মীরের তরুণদের নামে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে ফেসবুকের কিছু সাম্প্রতিক কর্মকাণ্ড৷ রয়েছে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড'-এর নামে গুলিবিদ্ধদের ছবি সরিয়ে ফেলার কথা অথবা ভারত সরকার যেভাবে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট ও পত্রিকা বন্ধ করে দিয়েছে, তার কথা৷

একইভাবে নরেন্দ্র মোদীর কাছে লেখা চিঠিটি কাশ্মীরের একজন ডাক্তারের নাম লেখা, যেখানে দীর্ঘদিন ধরে চলমান এই ছররা গুলির ব্যবহারের বিষয়ে অভিযোগ করা হয়েছে৷

‘বিগ বি' অমিতাভ বচ্চনের কাছে লেখা চিঠিটিতে এক গুলিবিদ্ধ যুবকের বাবা অভিযোগ করছেন, এক প্রতিবন্ধীকে সিআরপিএফ বাহিনীর আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে তাঁর সন্তানকে গুলি খেতে হয়েছে৷

সোনিয়া গান্ধীর কাছে লেখা চিঠিটিতে একজন ডাক্তার জানান, তাঁদের সব ডাক্তারদের ঈদের ছুটি বাতিল করে হাসপাতালে ফিরতে হয়েছে, এবং সেখানকার পাঁচ-পাঁচটি অপারেশন টেবিল সারাক্ষণ ব্যস্ত রয়েছে৷

à¦