শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerনিজস্ব প্রতিনিধি : বাগেরহাটে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি গভীর নিন্দা জানান।

গত ‍শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাটের শরণখোলা উপজেলা সভাপতি আলহাজ সেকান্দার আলী তালুকদার ও সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির ছদর মাওলানা মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন হাওলাদার ও মো. নূরুজ্জামানকে আটক করে পুলিশ।

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন একটি নিবন্ধিত বৃহৎ ইসলামী সংগঠন। ইসলামী আন্দোলনের কার্যক্রম প্রকাশ্য, গোপনীয় নয়। এ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে সরকার অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরো পড়ুন : শরণখোলায় ইসলামী আন্দোলনের সভাপতিসহ আটক ৫

কেন্দ্র ঘোষিত ৩ মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের শিক্ষা আইন পরিবর্তন, শিক্ষানীতি থেকে হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যক্রম (সিলেবাস) বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণকালে তাদের আটক করে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছে। ঘোষিত কর্মসুচীর বিবরণ কপি প্রশাসনের উর্ধ্বতন মহলে জমা দিয়ে সারাদেশে কর্মসূচী পালনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। তারপরও নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অবিলম্বে শরণখোলার ৫ নেতাকর্মী ও ইমাম-খতীবসহ সকলকে নিঃশর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে উঠবে। এটা কারো জন্য কল্যাণ কর হবে না।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ