শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

জঙ্গিবিরোধী বিক্ষোভের ডাক জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jamat logoঢাকা : দেশে সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

আগামী মঙ্গলবার (২৬ জুলাই) সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (২৪ জুলাই) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি দেন। তিনি বলেন, ‘দেশে সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি হামলার ফলে দেশের জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে।’

দেশের মানুষের জানমালেরনিরাপত্তা নেই উল্লেখ করে ডা. শফিকুর বলেন, ‘একদিকে চলছে সন্ত্রাসী জঙ্গিহামলা, অন্যদিকে চলছে জামায়াতসহ বিরোধী দলকে দোষারোপের নোংরা রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করা।’

সরকার জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে জাতিকে নানাভাবে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘দেশের মানুষ এ সন্ত্রাসের হাত থেকে বাঁচতে চায়।’

দলের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ