শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moulavibazarএহসান বিন মুজাহির, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে (২৩ জুলাই) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ রিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাধাপদ দেব সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক শাহ আবাদুল ওয়াদুদ, মৌলভীবাজার সরকারী কলেজের সহযোগী অধ্যাপক রফি উদ্দিন নিজাম, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম ইদ্রিস আলী, উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি ডাডলি ডেরিড পেন্টিস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা গুলশান হলি আর্টিজান বেকারী ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনয়ি নিন্দা জানান এবং এর সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মৌলভীবাজার টিভি জানালিষ্ট এসোসিয়েশন, উদীচী শিল্পীগোষ্ঠি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজের বি এনসিসি প্লাটনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে সংহতী প্রকাশ করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ