মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

মিশরে আলো ছড়াচ্ছেন বাঙালি শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sanaullah_ajhari2ঢাকা: যার বক্তব্য শুনতে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় গবেষক ও শিক্ষক, হাদিসের দারসে উপস্থিত হয় হাজারো বিদেশি ছাত্র। তিনি বাংলাদেশের সুনামগঞ্জের কৃতি সন্তান মাওলানা সানাউল্লাহ আল আযহারী ।

বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের মাদিনাতুল বুয়ুছে হাদিসের দারস দেন তিনি । মিশরে শিক্ষক হিসেবে তার রয়েছি সুখ্যাতি, তিনি কায়রোতে আত তিবয়ান নামক একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক। এ ছাড়া মিশরের ন্যাশনাল টেলিভিশন নীলে টিভিতেও টকশো বক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ।

সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার এরুয়াখাই গ্রামে ১ মার্চ ১৯৮৫ সালে জন্ম গ্রহণ করেন এই কৃতি শিক্ষক । বাবা আলহাজ্ব আবুল হাশেম একজন আলেম ও শিক্ষাবিদ , বড় ভাই শায়খ ইকবাল বিন হাশেম একজন শায়খুল হাদিস। বাবা মায়ের চতুর্থ সন্তান সানাউল্লাহর পড়াশোনার হাতেখড়ি মায়ের হাতেই এর পরে জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হতে সম্পন্ন করেন হিফজুল কুরান । জামেয়া দারুল আরকামে কৃতিত্বের সাথে মাধ্যমিকের পাঠ চুকিয়ে চলে যান পটিয়া ইসলামি বিশ্ববিদ্যালইয়ে। সেখান থেকে দাওরাহ (মাস্টার্স) শেষ করেন । পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকেও স্টার মার্কসহ লাভ করেন আলিমের সার্টিফিকেট।

sanaullah_ajhari

কিছুদিন বাংলাদেশে হাদিস শাস্ত্রে অধ্যাপনা করার পর মিশর সরকারের বৃত্তি লাভ করে ২০০৮ সালে পাড়ি জমান কায়রোতে। আল-আযহার বিশ্ববিদ্যালইয়ের কুল্লিয়াতিশ-শারয়িয়্যাহ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে অনার্স সম্পন্ন করেন এবং একই বিভাগ থেকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন । বর্তমানে কম্পারেটিভ ফিকহ নিয়ে গবেষণা করছেন মাওলানা সানাউল্লাহ আল আযহারী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ