শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

ব্রিটিশ মুসলিমরা সবচেয়ে বেশি দানশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

british muslim

ঢাকা: ব্রিটিশ মুসলিমরা সবচেয়ে বেশি দানশীল বলে জানিয়েছে ব্রিটেনের চ্যারিটি কমিশন। গত রমজান মাসে ব্রিটিশ মুসলিমরাই সব থেকে বেশি পরিমাণ অর্থ দান করেছেন বলে তাদের দাবি।

কমিশন আরো জানিয়েছে, তাদের দানের টাকায় ১০ লাখ লোক উপকৃত হয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা  এ অর্থ পেয়েছেন।

কমিশন জানায়, রমজান মাসে ব্রিটিশ মুসলিমরা প্রতি সেকেন্ডে ৩৮ পাউন্ড করে (বাংলাদেশী মুদ্রায় ৩৯২৪.৭১ টাকা) দান করেছে। বছরের হিসাবে পরিমাণ ৩৭১ পাউন্ড (৩৮ হাজার ৩১৭ টাকা)।

এই উদার দানের প্রশংসা করে কমিশনের ম্যানেজার নিক ডোনাল্ডসন দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেন, এই অর্থ যুক্তরাজ্য, সিরিয়া, ফিলিস্তিন, হাইতি, মালি, সোমালিল্যান্ড, পাকিস্তান এবং আরো কয়েকটি দেশে কল্যাণকর কাজে ব্যয় করা হয়েছে।

এই স্বীকৃতিতে স্বাগত জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা। মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক মহাসচিব আবদুল বারী দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেন, 'এই মাসে আমরা ক্ষুধার্ত থাকি বলে বিশ্বজুড়ে ক্ষুধার্তদের অবস্থা ভালোভাবে বুঝতে পারি।'

তিনি বলেন, মুসলমানরা কেবল মুসলমানদের সাহায্য করবে, বিষয়টা তা নয়। বরং আইডিয়াটা হলো প্রতিবেশীদের সাহায্য করা। ইসলাম এ দিকে গুরুত্ব দিয়েছে।

আর প্রতিবেশী কারা? হাদিসে আছে, তোমার ডান দিকে ৪০ ঘর, বাম দিকে ৪০ ঘর। তবে এতে আসলে বোঝানো হয়েছে, প্রতিবেশিত্বে কোনো সীমা-পরিসীমা নেই।

চ্যারিটি কমিশন আগে অভিযোগ করেছিল, দানের টাকার অপব্যবহার হয়। কিন্তু এবার তারা তেমন কথা বলেনি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ